× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৩:১১ পিএম

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে : হাবিপ্রবি উপাচার্য

হাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৩:১১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস বিলুপ্তির পথে বলে মন্তব্য করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ এনামউল্ল্যা।

সোমবার (৪ মে) হাবিপ্রবি বন্ধুসভা কর্তৃক আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আজকাল মোবাইল ফোনের আসক্তিতে বই পড়ার অভ্যাস প্রায় বিলুপ্তির পথে। কিন্তু বই আমাদের গভীর জ্ঞান অর্জনের যে পথ দেখায়, তার কোনো বিকল্প নেই। বইমেলার এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আবার বইয়ের সান্নিধ্যে নিয়ে আসবে।

হাবিপ্রবি শহীদ মিনার প্রাঙ্গণে সোমবার থেকে শুরু হওয়া তিন দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান।

সোমবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বইমেলার উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য। এ সময় তরুণ প্রজন্মকে মোবাইল ফোনের আসক্তি কমাতে বই পড়ার জন্য উদ্বুদ্ধ করেন তিনি। পাশাপাশি সুন্দর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস গড়ে তুলতে সব সংস্কৃতিমনা সংগঠনের সহযোগিতা কামনা করেন তিনি।

উল্লেখ্য, হাবিপ্রবি বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত এ বইমেলা চলবে আগামী বুধবার (৬ মে) পর্যন্ত।

Link copied!