× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:২০ পিএম

এবার থেকে যেভাবে হবে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০১:২০ পিএম

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের লক্ষ্যে খসড়া পরিপত্র তৈরি করা হয়েছে। এটি জারি করতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) বিশ্বস্ত একটি সূত্রে এ তথ্য জানা গেছে। খসড়া পরিপত্রের সঙ্গে একটি চিঠিও পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণলয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক ২০২৪ সালের ২৫ জানুয়ারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্ত পদে শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষেত্রে অনুসরণীয় পদ্ধতি সময়ের চাহিদার পরিপ্রেক্ষিতে সর্বশেষ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন, প্রত্যয়ন ও নিয়োগ সুপারিশ বিধিমালা, ২০২৫ অনুসারে সংশোধন করা হয়েছে।

এদিকে শিক্ষা আইন-২০২৬ এর খসড়া প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। যেখানে বলা হয়েছে, দেশের সব ধরনের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ দিয়ে থাকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। আইনের খসড়ায়ও আগামীতে সরকারি এই সংস্থাটির হাতেই শিক্ষক নিয়োগের ক্ষমতা রাখার কথা বলা হয়েছে।

শিক্ষক নির্বাচন ও নিয়োগ শীর্ষক ১৮ ধারায় বলা হয়েছে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট শিক্ষক নিয়োগ বিধিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগ করা হবে। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও জনবল নিয়োগ সরকারের প্রচলিত নিয়োগ বিধি মোতাবেক হবে।

বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সিভিল সার্ভিস কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলস ও বাংলাদেশ সিভিল সার্ভিস রিক্রুটমেন্ট রুলস প্রযোজ্ হবে। বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশ পর্যায়ের পদে শিক্ষক নিয়োগের উদ্দেশ্যে যোগ্য শিক্ষক নির্বাচন, তালিকা প্রণয়ন, নিবন্ধন ও প্রত্যয়ন ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ’ কর্তৃক সম্পন্ন হইবে এবং পদভিত্তিক সব শিক্ষক নিয়োগের পদ্ধতি ও যোগ্যতা আইন বা বিধি দ্বারা নির্ধারিত ও নিয়ন্ত্রিত হবে।

আচরণবিধির পরিপন্থি কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার বিষয় প্রমাণিত হলে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, সরকারের অনুমোদন-সাপেক্ষে, যেকোনো শিক্ষকের নিবন্ধন বাতিল করতে পারবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ নিজস্ব বিধিবিধান দ্বারা পরিচালিত হবে।

Link copied!