× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:০৮ এএম

অবশেষে মে মাসের বেতন পেতে যাচ্ছেন যে শিক্ষকরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:০৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

এমপিওভুক্ত কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের মে মাসের বেতনের চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১৫ জুন পর্যন্ত ব্যাংক থেকে এমপিওর টাকা তুলতে পারবেন।

বৃহস্পতিবার (১১ জুন) কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল হক খান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অত্র দপ্তরের স্মারক নং- ৫৭,০৩,০০০০,০২৮.২০.০০৩.২৫-২৮০,২৮১, ২৮২, ২৮৩ তারিখ: ১১/০৬/২০২৬ মোতাবেক বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এইচএসসি (বিএম), এসএসসি (ভোকেশনাল), মাদ্রাসা (ভোকেশনাল ও বিএম) এবং কৃষি ডিপ্লোমা শিক্ষক-কর্মচারীদের চলতি বছরের মে মাসের বেতন ভাতার সরকারি অংশ সংশ্লিষ্ট ৮টি চেক হস্তান্তর করা হয়েছে। যা অগ্রণী, জনতা, রূপালী ও সোনালী ব্যাংক পিএলসির প্রধান বা স্থানীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষক-কর্মচারীগণ তাদের নিজ নিজ ব্যাংক একাউন্ট নম্বরের মাধ্যমে চলতি বছরের মে মাসের বেতন ভাতা আগামী ১৫ তারিখ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যাংকের শাখা থেকে উত্তোলন করতে পারবেন।
 

Link copied!