× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:০১ এএম

যে ৪ বিভাগে ইঞ্জিনিয়ারিং কলেজ করছে সরকার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১২:০১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের চার বিভাগে ইঞ্জিনিয়ারিং কলেজ করছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে ১৮টি প্রকল্প ও কর্মসূচি বাস্তবায়ন করবে শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ। নতুন অর্থবছরের প্রস্তাবনা বাজেটে এ কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিভাগগুলো হলো— চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা হবে। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

কারিগরি ও মাদ্রাসা বিভাগের ১৮ প্রকল্প বা কর্মসূচির মধ্যে দেশের ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনসহ ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট ও চার বিভাগে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট বাস্তবায়ন করা হবে।

২০২৬-২০২৭ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। যা গত অর্থবছর ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। নতুন অর্থবছরে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ ১৮টি কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করবে। এরমধ্যে ৩২৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন করা হবে। আর ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন ও চারটি বিভাগে ৪টি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাবনা করেন অর্থমন্ত্রী। শিক্ষায় মোট বাজেট ১ লাখ ৩৬ হাজার ৬২০ কোটি টাকা। যা মোট জিডিপির ২ শতাংশ। এ বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বাজেট বরাদ্দ দেয়া হয়েছে ৫৭ হাজার ৩০২ কোটি টাকা। প্রাথমিকে ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।

Link copied!