× UCB Sticker Card
শুক্রবার, ১২ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:৫২ পিএম

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:৫২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলে ফের মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫।

বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে এ কম্পন অনুভূত হয়।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) এবং মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যের সিলচর শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্বে এবং মণিপুরের রাজধানী ইম্ফল থেকে প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে।

উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে প্রায় ২৮৭ কিলোমিটার দূরে হলেও সীমান্তবর্তী সিলেট জেলা এবং আশপাশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের ঝাঁকুনি অনুভূত হয়েছে। ভূপৃষ্ঠের কাছাকাছি উৎপত্তি হওয়ায় উপকেন্দ্রের নিকটবর্তী এলাকাগুলোতে কম্পনের তীব্রতা তুলনামূলক বেশি ছিল।

তবে এখন পর্যন্ত বাংলাদেশ বা ভারতের সীমান্তবর্তী কোনো এলাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্পের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকেই কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। সিলেট, ময়মনসিংহ এবং ঢাকার কিছু এলাকাতেও ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

এর আগে, ৭ জুন রাত ১১টা ৩৭ মিনিটে রিখটার স্কেলে ৫.৬ মাত্রার একটি ভূমিকম্পে কেঁপে ওঠে বাংলাদেশ। ওই ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ভুটানে।

Link copied!