× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:০৬ পিএম

স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান ফায়ার সার্ভিস মহাপরিচালকের

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১০:০৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

স্বচ্ছতা ও সততার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।

রোববার (৭ জুন) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে আয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের দরবারে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে পরিচালকবৃন্দ, প্রকল্প পরিচালকসহ ঢাকায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সরাসরি উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগীয় উপপরিচালক, জেলা কর্মকর্তা ও দেশের বিভিন্ন ফায়ার স্টেশনের কর্মকর্তারা নিজ নিজ কর্মস্থল থেকে অনলাইনের মাধ্যমে অংশ নেন।

দরবারের শুরুতে পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি মহাপরিচালকের কাছে দরবার হস্তান্তর করেন। এরপর পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

দরবারে মহাপরিচালক বলেন, চাকরির শৃঙ্খলা বজায় রেখে স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে প্রতিষ্ঠানের মর্যাদা সমুন্নত রাখতে হবে। তিনি আসন্ন নিয়োগ কার্যক্রম গত বছরের মতোই স্বচ্ছ, নিরপেক্ষ ও দুর্নীতিমুক্তভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন এবং নিয়োগকে কেন্দ্র করে কোনো সদস্য যেন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত না হন, সে বিষয়ে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, নিয়োগসংক্রান্ত অধিদপ্তরের সব নির্দেশনা বাহিনীর প্রতিটি স্তরের সদস্যদের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে বদলি কার্যক্রমে প্রতিষ্ঠিত স্বচ্ছতা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণের ওপর গুরুত্বারোপ করে মহাপরিচালক বলেন, বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো বেআইনি কনটেন্ট প্রচারের সঙ্গে কোনো সদস্যের সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় তিনি বাহিনীর বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম সম্পর্কেও উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের অবহিত করেন।

বক্তব্য শেষে মহাপরিচালক সরাসরি উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। দুপুর ১২টায় দরবার অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!