× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৭:৫৩ পিএম

মাসিক ভাতাসহ বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য যেসব সুবিধা বরাদ্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৭:৫৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই যোদ্ধাদের জন্য মাসিক ২০ হাজার টাকা ভাতা চালুসহ আয়কর ও বিভিন্ন ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি শহীদ পরিবারের সদস্যদের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব প্রস্তাব উত্থাপন করেন।

অর্থমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নে সরকার সম্পূর্ণভাবে বদ্ধপরিকর।

তিনি আরও জানান, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতিটি পরিবারকে মাসিক ২০ হাজার টাকা করে সম্মানি ভাতা প্রদান করা হবে। একই সঙ্গে সবচেয়ে গুরুতর আহত, অর্থাৎ ‘এ’ ক্যাটাগরির যোদ্ধারাও মাসিক ২০ হাজার টাকা ভাতা পাবেন।

মাঝারি ধরনের গুরুতর আহত বা ‘বি’ ক্যাটাগরির যোদ্ধাদের জন্য মাসিক ১৫ হাজার টাকা এবং তুলনামূলক কম গুরুতর আহত ‘সি’ ক্যাটাগরির যোদ্ধাদের জন্য মাসিক ১০ হাজার টাকা ভাতার ব্যবস্থা রাখার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, ভাতাভোগীর সংখ্যা ১ হাজার ৮৫৭ জন বৃদ্ধি করে মোট ১৬ হাজার ৫১৩ জনে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধাদের আবাসনের জন্য চলমান প্রকল্পের অংশ হিসেবে আগামী অর্থবছরে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া আর্থিক ভাতার পাশাপাশি গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য বড় ধরনের কর ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। সাধারণ নাগরিকদের তুলনায় তাদের করমুক্ত আয়ের সীমা বাড়িয়ে ৫ লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাবও বাজেটে রাখা হয়েছে।

Link copied!