× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৩২ পিএম

বিচারকের কণ্ঠস্বর নকল করে প্রতারণা, সিআইডির অভিযানে যুবক গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৬:৩২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিচারকের কণ্ঠস্বর কৃত্রিমভাবে নকল করে পরিচিতজনদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন নাটোর জেলার বাসিন্দা মো. মেহেদী হাসান মিম (২৭)।

সিআইডি জানায়, বুধবার (১০ জুন) রাতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)–এর সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস টিম নাটোরের নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাদী একজন যুগ্ম জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অভিযুক্তরা বিচারকের নাম, পরিচয় ও পদবি ব্যবহার করে তার বন্ধু, সহকর্মী এবং আত্মীয়স্বজনদের কাছে মিথ্যা তথ্য ছড়িয়ে অর্থ আদায়ের চেষ্টা চালায়। এমনকি কৃত্রিমভাবে বিচারকের কণ্ঠস্বর অনুকরণ করে ফোন করে জানানো হয়, বিচারকের মা ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন এবং হাসপাতাল ও অ্যাম্বুলেন্সের খরচ বাবদ জরুরি ভিত্তিতে অর্থ প্রয়োজন।

এই প্রতারণামূলক তথ্য বিশ্বাস করে বিচারকের এক পরিচিত ব্যক্তি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে ৫০ হাজার টাকা প্রতারকদের কাছে পাঠিয়ে দেন। এছাড়া বিচারকের আরও কয়েকজন বন্ধু, সহকর্মী ও পরিচিত ব্যক্তির কাছেও একই কৌশলে ফোন ও বার্তা পাঠিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়।

ঘটনার পর বাদী শেরপুর সদর থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার গ্রহণ করে সিআইডি। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত করে সিআইডি জানতে পারে, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির পরিচয় ও কণ্ঠস্বর নকল করে প্রতারণা চালিয়ে আসছে।

তদন্তের একপর্যায়ে চক্রের সদস্য হিসেবে মো. মেহেদী হাসান মিমকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার পাশাপাশি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছে সিআইডি।

গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

সিআইডি এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, ফোনকল বা বার্তার মাধ্যমে জরুরি অর্থ সহায়তার অনুরোধ পেলে তা যাচাই-বাছাই ছাড়া কোনো আর্থিক লেনদেন না করার জন্য সর্বসাধারণকে সচেতন থাকতে হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!