× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০১:৪২ এএম

আনসার-ভিডিপির নারী সদস্যদের জন্য জাপানিজ ভাষা প্রশিক্ষণ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ০১:৪২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন, অর্থনৈতিক ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২০২৬-২০২৭ অর্থবছরে বাহিনীর নারী সদস্যদের জন্য জাপানিজ ভাষা শিক্ষা প্রশিক্ষণ (এন-৫) কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা গেছে, আগামী ৫ জুলাই থেকে ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত ৯০ দিনব্যাপী এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণের মাধ্যমে নারী সদস্যদের ভাষাগত দক্ষতা বৃদ্ধি, বিদেশে কর্মসংস্থানের উপযোগিতা অর্জন এবং আত্মনির্ভরশীলতা নিশ্চিত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

দেশের মোট ১৩টি কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো আনসার-ভিডিপি একাডেমি, গাজীপুর; ভিটিসি, নবাবগঞ্জ, ঢাকা এবং ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, চট্টগ্রাম, ফেনী, নওগাঁ, হবিগঞ্জ, চাঁদপুর ও কক্সবাজার জেলা কমান্ড্যান্ট কার্যালয়।

প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে মোট ৫২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত যোগ্যতা পূরণ সাপেক্ষে এভিএমআইএস অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে আবেদন করতে হবে।

প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়া ন্যূনতম এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ দেশের নারী সদস্যদের দক্ষতা উন্নয়ন এবং বৈদেশিক কর্মসংস্থানের নতুন দ্বার উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অগ্রণী ভূমিকার আরও একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!