× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১২:৪৭ এএম

চেয়ারম্যানের ওপর হামলা, গণপিটুনিতে কালু বাহিনীর প্রধান নিহত

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ১৩, ২০২৬, ১২:৪৭ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বরগুনার সদর উপজেলায় স্থানীয় এক প্যানেল চেয়ারম্যানকে ধারালো অস্ত্র দিয়ে আহত করার ঘটনার জেরে গণপিটুনিতে নিহত হয়েছেন কথিত কালু বাহিনীর প্রধান ইব্রাহিম হোসেন কালু (৩০)। এ ঘটনায় তার সহযোগী তৌহিদ ইসলাম শুভ (২২) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১২ জুন) বিকেলে বদরখালী ইউনিয়নের ডেমা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কালু ওই গ্রামের বাসিন্দা এবং সোনা গাজীর ছেলে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরে কালু বাহিনীর বিরুদ্ধে মাদক কারবার, চাঁদাবাজি এবং নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ ছিল। শুক্রবার বিকেলে মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে স্থানীয় ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান গোলাম মোস্তফার ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি গুরুতর আহত হন।

এ ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কালু ও তার সহযোগী শুভকে আটক করে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদের বরগুনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ইব্রাহিম হোসেন কালুকে মৃত ঘোষণা করেন। আহত শুভকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একইভাবে আহত গোলাম মোস্তফাকেও উন্নত চিকিৎসার জন্য বরিশালে স্থানান্তর করা হয়েছে।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম জানান, কালুর বিরুদ্ধে অন্তত ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। কয়েক মাস কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তিনি এলাকায় ফিরে আবারও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।

ওসি আরও জানান, হামলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে আটকও করা হয়নি। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে প্যানেল চেয়ারম্যানের ওপর হামলা এবং পরবর্তী গণপিটুনির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

রূপালী বাংলাদেশ

Link copied!