× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৬:৩৮ পিএম

এমপিওভুক্ত শিক্ষকরা উৎসব ভাতা পাবেন যে দিন, জানাল মাউশি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৬:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এমপিওভুক্ত স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতার অর্থ ছাড় দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এ-সংক্রান্ত সরকারি আদেশ (জিও) জারি করা হয়েছে। সব প্রক্রিয়া শেষ হলে আগামী রোববার নাগাদ সংশ্লিষ্টদের ব্যাংক অ্যাকাউন্টে উৎসব ভাতার টাকা পৌঁছাতে পারে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) বিকেলে শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার প্রস্তাব অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপরই ভাতার তথ্য আইবাস (iBAS) সিস্টেমে পাঠানো হয়। আইবাস থেকে ব্যাংকে অর্থ ছাড় করা হলে ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হবে।

সরকারি আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল ফিতর ২০২৬ (লট-১)-এর উৎসব ভাতা বাবদ মোট ৪৫৩ কোটি ২২ লাখ ৭ হাজার ৪২৬ টাকা ছাড় দেওয়া হয়েছে। এই অর্থ ইএফটির মাধ্যমে পরিশোধের জন্য সরকারি মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে।

এর মধ্যে স্কুল পর্যায়ের ৩ লাখ ২ হাজার ২৭৬ জন শিক্ষক-কর্মচারীর জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৩২২ কোটি ৮৬ লাখ ৫৯ হাজার ৪৬৩ টাকা। অন্যদিকে কলেজ পর্যায়ের ৮৭ হাজার ৫১৭ জন শিক্ষক-কর্মচারীর জন্য বরাদ্দ হয়েছে ১৩০ কোটি ৩৫ লাখ ৪৭ হাজার ৯৬৩ টাকা। সব মিলিয়ে ৩ লাখ ৮৯ হাজার ৭৯৩ জন শিক্ষক-কর্মচারী এই উৎসব ভাতার আওতায় আসছেন।

আদেশে আরও বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার বিভাজন অনুযায়ী ইএফটির মাধ্যমে অর্থ ছাড়ের প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। তার কার্যালয়ের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ব্যাংক অ্যাকাউন্টে এই উৎসব ভাতার টাকা পরিশোধ করা হবে।

Link copied!