ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬

যে সময়ে জুন মাসের বেতন পেতে পারেন এমপিওভুক্ত শিক্ষকরা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৯:০০ পিএম
ছবি : সংগৃহীত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত পৌনে চার লাখের বেশি শিক্ষক-কর্মচারীর জুন মাসের বেতনের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তারা জুন মাসের বেতন-ভাতা পাবেন।

বুধবার (২৪ জুন) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রোগ্রামার মো. জহির উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

জহির উদ্দিন বলেন বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীর জুন মাসের এমপিওর ডাটা আইবাসে এবং মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন হলেই শিক্ষকদের অ্যাকাউন্টে অর্থ জমা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক মাউশির এক কর্মকর্তা বলেন, শিক্ষক-কর্মচারীদের জুন মাসের বেতন দ্রুত ছাড় করতে মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে তারা জুন মাসের বেতন পেতে পারেন।