ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি-২৯৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিরুনা ত্রিপুরা। তবে প্রার্থী হলেও ভোটের দিন নিজ প্রতীকে ভোট দিতে পারবেন না তিনি। কারণ, তিনি খাগড়াছড়ি জেলার ভোটার নন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জিরুনা ত্রিপুরা চট্টগ্রাম জেলার ভোটার। ফলে আইন অনুযায়ী খাগড়াছড়ি আসনে তার ভোটাধিকার প্রয়োগের সুযোগ নেই।
খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, সংশ্লিষ্ট আসনের ভোটার না হওয়ায় তিনি এখানে ভোট দিতে পারবেন না।
জুলাই আন্দোলনের পর জিরুনা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। পরে তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়। এর পর থেকেই তিনি স্থানীয় রাজনীতিতে আলোচনায় আসেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাগড়াছড়ি-২৯৮ আসনে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এ বিষয়ে জিরুনা ত্রিপুরার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন