× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৬:৪২ এএম

জামায়াতের প্রার্থী নূরুন্নিসার আছে ২০ বিঘা জমি, নগদ ৫০ হাজার টাকা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৬:৪২ এএম

জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুন্নিসা সিদ্দীকা

জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুন্নিসা সিদ্দীকা

সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী নূরুন্নিসা সিদ্দীকার দাখিল করা হলফনামায় তার আয়-সম্পদের বিস্তারিত তথ্য উঠে এসেছে। এতে অস্থাবর সম্পদের পরিমাণ তুলনামূলক কম হলেও স্থাবর সম্পদের মধ্যে উল্লেখযোগ্য জমির মালিকানার তথ্য আছে তার।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, ৬৭ বছর বয়সী নূরুন্নিসা সিদ্দীকা পেশায় শিক্ষক এবং তার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর (এমএ)। তিনি বছরে ২ লাখ ৪০ হাজার টাকা আয় করেন, যা পুরোপুরি শিক্ষকতা পেশা থেকে আসে।

হলফনামার তথ্যে দেখা যায়, তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৬ লাখ ৯৫ হাজার ৩৯৭ টাকা, যা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ১০ হাজার ৩৯৭ টাকায়। তার কাছে নগদ রয়েছে ৫০ হাজার টাকা এবং ব্যাংক হিসাবে জমা আছে ২ লাখ ৮৫ হাজার ৩৯৭ টাকা। এছাড়া ৪ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। স্বর্ণালংকার হিসেবে তার কাছে সাড়ে তিন ভরি সোনা এবং একটি হীরার আংটি রয়েছে। হলফনামা অনুযায়ী, তার কোনো ব্যাংকঋণ বা ব্যক্তিগত দেনা নেই।

তবে সম্পদের তালিকায় সবচেয়ে আলোচিত বিষয় হলো জমির মালিকানা। নূরুন্নিসা সিদ্দীকা উল্লেখ করেছেন, কেরানীগঞ্জে তার নামে ৬৭৬ শতাংশ বা ২০ বিঘার বেশি অকৃষিজমি রয়েছে।

অন্যদিকে, তার স্বামী—একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তার নামে ৫ দশমিক ৭৫ শতাংশ অকৃষিজমি এবং ৪০ হাজার টাকা নগদ অর্থ রয়েছে বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে। তবে তাঁর জমির ক্রয়মূল্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!