× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০১:৫০ এএম

নতুন ভোটার হওয়ার সুযোগ, সময় ১৫ দিন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০১:৫০ এএম

নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) নতুন ভোটার তালিকায় যুক্ত হওয়ার সুযোগ দিচ্ছে। আগামী ৩১ জুলাই পর্যন্ত ভোটার তালিকায় নাম লেখানোর সুযোগ পাবেন দেশের নাগরিকরা। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে যাদের বয়স ১৮ হয়েছে তাদের জন্য এই সুযোগ দিচ্ছে ইসি।

বুধবার (১৫ জুলাই) ইসির সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়ার সই করা এ সংক্রান্ত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

ইসি জানিয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে ২৭ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

এদিকে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ১০ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করে ২৭ আগস্ট চূড়ান্ত তালিকা প্রকাশ করবে ইসি।

জানা গেছে, ২০০৮ সালের ৩১ জুলাই বা তার আগে জন্মগ্রহণকারী কোনো ব্যক্তি আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করলে তাদের স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

এ ক্ষেত্রে ৯ আগস্ট প্রকাশ করা হবে খসড়া তালিকা। ওই তালিকা ইউনিয়ন পরিষদ/পৌরসভা এবং উপজেলা/থানা নির্বাচন অফিসসমূহে প্রদর্শনের জন্য রাখা হবে। এ তালিকা থেকে যদি কেউ বাদ পড়েন বা কোনো তথ্য ভুল থাকে তবে ২৪ আগস্টের মধ্যে ভোটার অন্তর্ভুক্তি বা ভুল সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, আগামী অক্টোবরে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের মাধ্যমে তারা স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা নিয়েছেন। এ ক্ষেত্রে আগস্টের মাঝামাঝি বা শেষের দিকে তফসিল ঘোষণা করা হতে পারে।

বর্তমানে দেশে ভোটার রয়েছেন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ এবং নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। আর হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

Link copied!