× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০২:৫০ এএম

আরও বৃহৎ পরিসরে  এসআর টেকের  কর্মকাণ্ড শুরু

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০২:৫০ এএম

আরও বৃহৎ পরিসরে  এসআর টেকের  কর্মকাণ্ড শুরু

দীর্ঘদিন ধরে অত্যন্ত সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে ‘এসআর টেক কমিউনিকেশন’। এবার আরও বৃহৎ পরিসরে নতুন উদ্যমে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ডিওএইচএসে প্রতিষ্ঠানটির নতুন অফিস উদ্বোধন করা হয়।

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার এবং সংগীতশিল্পী ধ্রুব গুহের উপস্থিতিতে কেক কেটে আনুষ্ঠানিকভাবে নতুন পরিকল্পনার কথা জানান প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী সাইফুল রাজু। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মেহেদী, ভাইয়া হাউজিং লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার আজিজুল হাকিম, ঢাকা মেইলের মাল্টিমিডিয়া ইনচার্জ হামিদ রনি, এসআর টেক কমিউনিকেশনের জিএম মো. তাহমিদুজ্জামান, ব্যবসায়ী আহসানুর মুক্তাদির রজিন, আনিসুর রহমান রকি, ফয়সাল ফুয়াদ প্রমুখ।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে সাইফুল রাজু জানান, মূলত ইভেন্ট ম্যানেজমেন্ট, ব্র্যান্ডিং, মাল্টিমিডিয়া প্রোডাকশন, টেকনিক্যাল সাপোর্টিংসহ সব ধরনের ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে এসআর টেক কমিউনিকেশন। প্রতিষ্ঠানটি এখন থেকে আরও বড় পরিসরে নতুন আঙ্গিকে কাজ করবে বলে জানান তিনি। 
সাইফুল রাজু বলেন, ‘আমাদের টিমে যুক্ত হয়েছেন দেশের নামকরা ও অভিজ্ঞ সব কর্মকর্তা। ফলে আরও বড় পরিসরে এবং দ্রুত সময়ে আমরা গ্রাহকদের সেবা দিতে পারব।’

রূপালী বাংলাদেশ

Link copied!