× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:৪৪ এএম

গুগল ইমেজেসে এআই ছবি তৈরির সুবিধা

ইনফোটেক ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৩:৪৪ এএম

গুগল ইমেজেসে এআই  ছবি তৈরির সুবিধা

ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় অভিজ্ঞতা দিতে গুগল ইমেজেসে বড় ধরনের পরিবর্তন এনেছে গুগল। নতুন নকশায় এটি শুধু ছবি খোঁজার মাধ্যম নয়, বরং পিন্টারেস্টের মতো অনুপ্রেরণা ও নতুন ধারণা খুঁজে পাওয়ার একটি ভিজ্যুয়াল প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে। একই সঙ্গে সার্চ থেকেই এআই ব্যবহার করে নতুন ছবি তৈরির সুবিধাও যুক্ত হচ্ছে। গুগল ইমেজেস চালুর ২৫ বছর পূর্তি উপলক্ষে আনা এই পরিবর্তনের ফলে ব্যবহারকারীরা নতুন ‘ফর ইউ’ গ্যালারিতে নিজেদের আগ্রহ ও পূর্বের অনুসন্ধানের ভিত্তিতে সাজানো বিভিন্ন ছবি দেখতে পাবেন। গ্যালারিটি নিয়মিত নতুন ছবি দিয়ে হালনাগাদ হবে, ফলে ব্যবহারকারীরা অবিরাম ছবি ব্রাউজ করতে পারবেন। নতুন সংস্করণে পছন্দের ছবি ‘কলেকশনস’-এ সংরক্ষণের সুবিধাও রয়েছে। ব্যবহারকারীরা ভ্রমণের পরিকল্পনা, পোশাকের ধারণা, ঘর সাজানো বা অন্যান্য বিষয়ভিত্তিক আলাদা সংগ্রহ তৈরি করে পরে সহজেই সেগুলোতে ফিরে যেতে পারবেন।

গুগল আরও জানিয়েছে, সার্চে কাক্সিক্ষত ছবি না পাওয়া গেলে বা সম্পূর্ণ নতুন কোনো ধারণাকে দৃশ্যমান করতে চাইলে এখন এআই ওভারভিউস থেকেই ছবি তৈরি করা যাবে। এ জন্য গুগলের সর্বশেষ ন্যানো বানানা এআই মডেল ব্যবহার করা হবে, যা লিখিত নির্দেশনা থেকে স্বয়ংক্রিয়ভাবে নতুন ছবি তৈরি করবে। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন নকশা বা পরিকল্পনা আগেই কল্পনা করে দেখতে পারবেন। যেমনÑ ঘরের দেয়াল লাল রং করলে কেমন দেখাবে বা সমুদ্র-অনুপ্রাণিত সাজে একটি শিক্ষার্থীর কক্ষ কেমন হতে পারে, তা কয়েক সেকেন্ডেই এআই তৈরি করে দেখাবে।

গুগল জানিয়েছে, নতুন নকশাটি আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষার ডেস্কটপ ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে চালু হবে। অন্যদিকে, এআই দিয়ে ছবি তৈরির সুবিধাও যেসব অঞ্চলে বর্তমানে এআই ইমেজ জেনারেশন সমর্থিত, সেখানে পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে গুগল ব্যবহারকারীদের আরও বেশি সময় নিজেদের প্ল্যাটফর্মে ধরে রাখতে এবং ছবি অনুসন্ধান ও সৃজনশীল কাজের জন্য আলাদা সেবা ব্যবহারের প্রয়োজন কমাতে চায়।

রূপালী বাংলাদেশ

Link copied!