× UCB Sticker Card
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৪:১৩ এএম

টাবের সেই ছোট্ট শিশুই মেসির ডিফেন্স ভাঙার প্রধান ‘অস্ত্র’

মাঠে ময়দানে ডেস্ক

প্রকাশিত: জুলাই ১৭, ২০২৬, ০৪:১৩ এএম

টাবের সেই ছোট্ট শিশুই মেসির  ডিফেন্স ভাঙার প্রধান ‘অস্ত্র’

২০০৭ সালে বার্সেলোনার ড্রেসিংরুমের সেই ঐতিহাসিক ফ্রেমটির কথা নিশ্চয়ই মনে আছে? প্লাস্টিকের একটা ছোট্ট নীল টাবে কয়েক মাস বয়সি এক ফুটফুটে শিশুকে পরম যতেœ গোসল করাচ্ছিলেন ২০ বছরের এক লাজুক তরুণ। ক্যামেরার সেই ফ্রেমে বন্দি হওয়া তরুণটি ছিলেন আজকের মহাতারকা লিওনেল মেসি, আর টাবে শুয়ে থাকা সেই শিশুটি আজকের বিশ্ব ফুটবলের নতুন বিস্ময়বালক লামিন ইয়ামাল। ফুটবল বিধাতার কী অদ্ভুত চিত্রনাট্য! প্রায় ১৯ বছর পর, আগামী রোববার নিউইয়র্ক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে সেই মেসিকে সিংহাসনচ্যুত করতেই মাঠে নামছেন সদ্য ১৯-এ পা রাখা স্প্যানিশ সেনসেশন ইয়ামাল।

ইতিহাসের সবচেয়ে বড় এই দ্বৈরথ আসলে শুধু স্পেন বনাম আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপার লড়াই নয়; এটি ফুটবলের দুই প্রজন্মের দুই রাজপুত্রের শ্রেষ্ঠত্বের যুদ্ধ। ৩৯ বছর বয়সি লিওনেল মেসি যেখানে তার ক্যারিয়ারের ষষ্ঠ এবং সম্ভবত শেষ বিশ্বকাপে বিশ্বজয়ের মুকুট ধরে রাখতে মরিয়া, সেখানে ডানা মেলা ঈগলের মতো প্রথম বিশ্বকাপেই বিশ্বমঞ্চ কাঁপানো ইয়ামাল চান নতুন রাজত্ব কায়েম করতে। ২০০৭ সালে ইউনিসেফের চ্যারিটি ক্যালেন্ডারের জন্য আলোকচিত্রী হোয়ান মনফোর্টের ক্যামেরায় বন্দি হওয়া সেই ছবি ২০২৪ সালে ইয়ামালের বাবার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর থেকেই বিশ্ব এই রূপকথার পুনর্মিলনের অপেক্ষায় ছিল।

বার্সেলোনার ড্রেসিংরুমে শুরু হওয়া এই মেলবন্ধন কেবল এক ফ্রেমে আটকে থাকেনি। বার্সার ইতিহাসে সর্বকালের সেরা ১০ নম্বর জার্সিটি দীর্ঘ ১৩ বছর নিজের করে রেখেছিলেন মেসি, আর মেসির রাজকীয় বিদায়ের পর সেই ১০ নম্বর মহিমান্বিত জার্সির নতুন উত্তরাধিকারী হয়েছেন এই ইয়ামালই। শুধু তা-ই নয়, এই বিশ্বকাপে ইয়ামাল খেলছেন ১৯ নম্বর জার্সি গায়ে জড়িয়ে, যে ১৯ নম্বর পরে ২০০৬ সালের বিশ্বকাপে নিজের অভিষেক ঘটিয়েছিলেন মেসিÑ তখনো পৃথিবীর আলোই দেখেননি ইয়ামাল! চলতি টুর্নামেন্টে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে মেসিকে ছাড়িয়ে গেছেন ইয়ামাল, আর ওদিকে ছেলেদের বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ ২১ গোল করে মেসি নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ সময় রোববার রাত ১টায় বিশ্বকাপের ফাইনালে যখন এ দুই ফুটবল জাদুকর মুখোমুখি হবেন, তখন মেসির হাতের ওপর একদা নিশ্চিন্তে শুয়ে থাকা সেই সোনালি শিশুই হবে আলবিসেলেস্তেদের শিরোপা ধরে রাখার পথে সবচেয়ে বড় ‘মাইনফিল্ড’!

রূপালী বাংলাদেশ

Link copied!