মেহেরপুরের গাংনী উপজেলার ধর্মচাকি গ্রামে গভীর নলকূপে সিসি ক্যামেরা স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুরাল হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ধর্মচাকি ও হিজলবাড়িয়া গ্রামের মধ্যবর্তী বরিং মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরাল হোসেন ধর্মচাকি গ্রামের আজিজুল হোসেনের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের আবুল হোসেনের ছেলে সাহারুল ইসলাম, সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম। স্থানীয়দের ভাষ্য, গভীর নলকূপের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনের সময় একটি রড অসাবধানবশত বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ করলে সেখানে কর্মরত তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করতে গিয়ে নুরাল হোসেনও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন