× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০২:৪৬ পিএম

নির্বাচনে লড়বেন অভিনেতা আহমেদ শরীফ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০২:৪৬ পিএম

ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা আহমেদ শরীফ। ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা আহমেদ শরীফ। ছবি : সংগৃহীত

আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকাই সিনেমার আলোচিত খল অভিনেতা আহমেদ শরীফ।

সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আহমেদ শরীফ বলেন, ‘আমেরিকা থেকে আমি কিছু কাজে দেশে এসেছি। কিছুদিন থেকে চলে যাব। তবে নির্বাচনের আগে অবশ্যই আমি আসব। শিল্পী সমিতির জন্য যারা কাজ করতে চান, তাদের নিয়ে একটা প্যানেল করে নির্বাচনে অংশগ্রহণ করব।’

তিনি বলেন, ‘সবার সঙ্গে কথা বলছি। আসন্ন শিল্পী সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। তবে এখনো কোনো প্যানেল চূড়ান্ত করিনি। কয়েক দিনের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে পারব বলে আশা করছি।’

উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন আহমেদ শরীফ। পরবর্তীতে তিনি তিনবার সাধারণ সম্পাদক এবং চারবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!