বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশের বিনোদন জগতের তারকারা।
অভিনেতা আরিফিন শুভ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শোকবার্তায় লিখেছেন, দেশের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব খালেদা জিয়ার বিদায়, দীর্ঘ এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি। আল্লাহ তাকে উত্তম মর্যাদা দান করুন।
আরিফিন শুভ ছাড়াও শাকিব খান, জেমস, অপু বিশ্বাস, শবনম বুবলী, নুসরাত ফারিয়া, আজমেরী হক বাঁধন, রাফিয়াথ রশিদ মিথিলা এবং সিয়াম আহমেদসহ আরও অনেক শোবিজ তারকা এই শোক প্রকাশ করেছেন।
নির্মাতা আশফাক নিপুন ও রেদওয়ান রনিসহ সামাজিক মাধ্যমে শোক জানানো শিল্পীদের তালিকায় আছেন।
খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
উল্লেখ্য, জলপাইগুড়িতে ১৯৪৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করা খালেদা জিয়া ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তিনবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন