× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৬:০৭ পিএম

আবার দেশে শান্তি ফিরে আসুক: ববিতা

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৬:০৭ পিএম

ববিতা। ছবি: সংগৃহীত

ববিতা। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ববিতা সম্প্রতি করোনা জয় করেছেন। পুরোপুরি সুস্থ হয়ে উড়ে গেলেন একমাত্র ছেলে অনিকের কাছে। গেল ৯ আগস্ট রাতে কানাডার উদ্দেশে দেশ ছেড়েছেন তিনি।

যাওয়ার আগে ববিতা বলেছেন, ‘ছেলের কাছে যাওয়ার জন্য মনটা অস্থির হয়ে ছিল। সুস্থ হওয়ার পর তাই দেরি করিনি। আল্লাহর অশেষ রহমতে এখন আমি অনেকটাই সুস্থ। দেশে বিরাজমান পরিস্থিতিও দ্রুত স্বাভাবিক হোক, নিরাপত্তার বেষ্টনীতে আবার দেশে শান্তি ফিরে আসুক। দেশের মানুষ ভালো থাকুক—এই দোয়া করি। আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

নিজের অভিনয় জীবনের কথা টেনে তিনি বলেন, ‘যখন আমি আমার অভিনয় জীবনের শুরুতে দেশের বাইরে বাংলাদেশের পতাকা হাতে নিয়ে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে হেঁটেছি, তখন একজন বাংলাদেশি হিসেবে আমি গর্ব অনুভব করেছি। এখনও প্রতিটি মুহূর্তে একজন বাংলাদেশি হিসেবে আমি গর্ব অনুভব করি। সেই আমার গর্বের বাংলাদেশ সবসময় ভালো থাকুক, এখানকার মানুষ শান্তিতে থাকুক, এটিই চাই সবসময়।’

এদিকে, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকের পরামর্শে গেল ১৮ জুলাই ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ববিতা। করোনার কারণে গেল ৩০ জুলাই ববিতা তার ৭১তম জন্মদিনও পালন করতে পারেননি।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!