× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৫:৪৬ পিএম

তৃতীয়বার বাবা হতে যাচ্ছেন শাকিব খান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৬, ০৫:৪৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। কাজের পাশাপাশি তার ব্যক্তিজীবনও বরাবরই আলোচনায়। তার দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম ইয়াসমিন বুবলীর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনা থেমে নেই। জানা গেছে, বুবলীর সঙ্গে দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করেছেন এই অভিনেতা। বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বুবলী। সে হিসেবে তৃতীয়বার বাবা হতে চলেছেন শাকিব খান!

গত বছরের শেষ দিকে শাকিব ও বুবলী তাদের ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণে যান। সেখানেই নাকি তারা আবার ঘনিষ্ঠ হন। গত বছরের ডিসেম্বর মাস থেকেই অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়াতে থাকে। তবে বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি শাকিব বা বুবলী।

বর্তমানে বুবলী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। নায়িকার অন্তঃসত্ত্বা হওয়ার খবর তার একাধিক ঘনিষ্ঠজন ও সহশিল্পী দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন। জানা গেছে, রমজানের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রে উড়ে যাবেন বুবলী। সেখানেই তিনি সন্তানের জন্ম দেবেন।

উল্লেখ্য, তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্মও যুক্তরাষ্ট্রে হয়। এ বিষয়ে রূপালী বাংলাদেশ-এর পক্ষ থেকে বুবলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। একইভাবে ফোনে শাকিব খানের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!