× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:২৫ পিএম

ধানের শীষের প্রচার চালিয়েছেন নৌকার মনোনয়নপত্র কেনা নায়িকা!

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ১২:২৫ পিএম

ধানের শীষের প্রচারে নায়িকা সিমলা ! ছবি : সংগৃহীত

ধানের শীষের প্রচারে নায়িকা সিমলা ! ছবি : সংগৃহীত

নির্বাচনের বাকি আর মাত্র ১ দিন। ইতোমধ্যে শেষ হয়েছে নির্বাচনি প্রচার। এসব প্রচারে শোবিজের কিছু কিছু তারকাও দেখা গেছে। বিশেষ করে বিএনপির নির্বাচনি প্রচারে বিভিন্ন আসনে ভোট চেয়েছেন কণ্ঠশিল্পী মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রিনা খান এবং নায়িকা শিমলা।

তবে তাদের মধ্যে নায়িকা শিমলাকে ধানের শীষের নির্বাচনি প্রচারে দেখে অবাক হয়েছেন অনেকেই। কারণ ২০২৪-এর জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী হতে ঝিনাইদহ-১ আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন নায়িকা শিমলা।

ম্যাডাম ফুলিখ্যাত এই নায়িকা সশরীরে উপস্থিত হয়ে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। যদিও শেষ পর্যন্ত তিনি মনোনয়ন পাননি।

মনোনয়ন ফরম কেনার পর শিমলা একাধিক গণমাধ্যমে নিজেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান উল্লেখ করে বলেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আমার অনেকবারই দেখা হয়েছে। আমি স্বপ্নে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি আমাকে কিছু একটা দিচ্ছেন। আমার মনে হয় সেই স্বপ্নটাই বাস্তব হতে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দেবেন।’

অথচ সেই শিমলা এবার ধানের শীষের পক্ষে নির্বাচনি প্রচারে মাঠে নেমেছেন। একাধিক অনলাইনে পোর্টালে নিউজ ও সোশ্যাল হ্যান্ডেলে দেখা যাচ্ছে, সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-১৭ আসনে মনির খান, রবি চৌধুরী, অভিনেত্রী রীনা খান, অভিনেতা শাহেদ শরীফদের সঙ্গে ধানের শীষ প্রতীকে ভোট চেয়েছেন শিমলা।

ভোট চাওয়ার ফাঁকে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন শিল্পীরা। এ সময় শিমলা বলেন, ‘আমি শিমলা, ধানের শীষের জন্য ভোট চাইছি। এখানে অনেকের সঙ্গে কথা বলেছি, তারাও ধানের শীষে ভোট দেওয়ার সম্মতি জানিয়েছেন। আর আমাকে নিয়ে নয়ছয় কথা বলবেন না প্লিজ। আমার অনেক কথা বলার আছে, সেটা ১২ তারিখের পর বলব।’

অভিনেত্রী সিমলা অনেক দিন ধরেই অন্তরালে। চলচ্চিত্র অঙ্গনে তার বিচরণ নেই বললেই চলে। তবে ২০২৩ সালের নভেম্বর নাগাদ আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নেওয়ার জন্য তিনি সামনে এসেছিলেন। মাঝে আবার বিরতি নিয়ে এখন আবার প্রতীক বদল করে মাঠে নেমেছেন এই নায়িকা।

রূপালী বাংলাদেশ

Link copied!