আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয় বলে জানিয়েছেন অভিনেত্রী মিষ্টি জান্নাত।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-১৭ আসনের নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট প্রদান শেষে একথা বলেন তিনি।
মিষ্টি জান্নাত বলেন, দুই বছর আগে প্রথম ভোট দিয়েছিলাম। এবার দ্বিতীয়বার ভোট দিতে পেরে খুব ভালো লাগছে। ভোটের পরিবেশও খুবই শান্তিপূর্ণ। আমি চাই নতুন সরকার চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখুক। প্রতি সরকারই উন্নয়নের আশ্বাস দেয়, কিন্তু বাস্তবায়ন কম হয়, এবার যেন তা না হয়।
তিনি বলেন, আমি যাকে ভোট দিই, সেই জেতে। আমার পছন্দের প্রার্থী সব সময়ই বিজয়ী হয়। গতবারও জিতেছিল, এবারও জিতবে আশা করি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন