× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:৪৬ পিএম

জামিন পেলেন গায়ক নোবেল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৩:৪৬ পিএম

মাইনুল আহসান নোবেল। ছবি- সংগৃহীত

মাইনুল আহসান নোবেল। ছবি- সংগৃহীত

বিয়ের প্রলোভন দেখিয়ে ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সমালোচিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা থেকে ডেমরা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে, গত বছর ২০২৫ সালের ১৩ আগস্ট আনাননিয়া শবনম রোজ নামে এক নারী নোবেলের বিরুদ্ধে আদালতে একটি মামলা করেন। চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত নোবেলসহ চারজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিরা হলেন- নোবেলের স্ত্রী ইসরাত জাহান প্রিয়া, তার মা নাজমা হোসেন এবং তার সহকারী মুনেম শাহ সৌমিক।

মামলা সূত্রে জানা গেছে, দুই পরিবারের সমঝোতার মাধ্যমে রোজের সঙ্গে নোবেলের বাগদান সম্পন্ন হয়। পরবর্তীতে মেয়েটি নোবেলের ডেমরার বাসায় দেখা করতে গেলে কণ্ঠশিল্পী নোবেল তার স্টুডিওতে রোজকে আটকে রেখে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন।

এতে তিনি সম্মতি না দিলে মেয়েটিকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং একই সঙ্গে মোবাইল ফোনে তার আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে রাখেন নোবেল। এদিকে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নোবেল ভুক্তভোগীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১৩ লাখ টাকার বেশি আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, কন্ঠশিল্পী নোবেলের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা হয়েছে। সর্বশেষ ২০২৫ সালের ১৯ মে রাজধানির ডেমরা থানার একটি মামলায় ধর্ষণ ও মারধরের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। পরে ওই মামলার বাদীকে কারাগারে বিয়ে করার পাঁচ দিন পর আদালত থেকে জামিন পান নোবেল।

রূপালী বাংলাদেশ

Link copied!