× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১০:০৫ পিএম

সব দোষ হ্যারি কেনের!

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ১০:০৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টেই নতুন আলোচনার জন্ম দিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। আর্জেন্টিনা বিশ্বকাপের শিরোপা জিতলে আবারও বিয়ে করবেন- এমন ঘোষণা দিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেন তিনি। তবে ম্যাচ শেষে তার আরেকটি রসিক পোস্টই যেন আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। আর সেই কারণেই বলা হচ্ছে—‘সব দোষ হ্যারি কেনের!’

বুধবার (১৫ জুলাই) রাতে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনাল ম্যাচ শুরুর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লেখেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করবো, ফাইনাল।’ পোস্টের সঙ্গে তিনি কয়েকটি হাসির ইমোজিও যুক্ত করেন, যা দেখে অনেকেই বিষয়টিকে নিছক মজার ছলেই নিয়েছেন।

ম্যাচ শেষে ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনের ব্যর্থতাকে টেনে এনে আরও একটি মজার পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে তিনি লেখেন, ‘হেরি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

মূলত এই পোস্ট ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নতুন আলোচনা। অনেকেই তার রসবোধের প্রশংসা করেন, আবার কেউ কেউ ব্যক্তিগত জীবন টেনে নানা মন্তব্যও করেন।

পরীমণির প্রথম পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই হাজার হাজার প্রতিক্রিয়া ও শেয়ার জমা পড়ে। যদিও তিনি মন্তব্যের ঘর বন্ধ রেখেছিলেন, তবুও পোস্টটি বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

ফুটবল নিয়ে পরীমণির উচ্ছ্বাস নতুন নয়। চলতি বিশ্বকাপে শুরু থেকেই তিনি আর্জেন্টিনার সমর্থনে নিয়মিত পোস্ট করছেন। সম্প্রতি নিজের ফেসবুকে আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সি পরে একটি ভিডিও প্রকাশ করেন তিনি। জার্সির সামনে ছিল ‘মেসি ১০’ এবং পেছনে লেখা ছিল ‘PORI’। ভিডিওতে আর্জেন্টাইন ফুটবলারদের বিখ্যাত উদযাপনও অনুকরণ করেন তিনি, যা ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলে।

ব্যক্তিগত জীবন নিয়েও একাধিকবার আলোচনায় এসেছেন পরীমণি। সর্বশেষ ২০২১ সালে অভিনেতা শরিফুল রাজকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে শাহীম মুহাম্মদ পুণ্য নামে একটি ছেলে রয়েছে। পরে ২০২৩ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। বর্তমানে ছেলে পুণ্য ও দত্তক কন্যা প্রিয়মকে নিয়ে এককভাবেই জীবনযাপন করছেন এই অভিনেত্রী। পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মের বিভিন্ন কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন।

এর আগে বিভিন্ন সময়ে পরীমণির একাধিক বিয়ের খবরও আলোচনায় আসে। ক্যারিয়ারের শুরুতে কাজিন ইসমাইল হোসেন, পরে ফুটবলার ফেরদৌস কবীর সৌরভ, সাংবাদিক তামিম হাসান এবং নির্মাতা কামরুজ্জামান রনির সঙ্গে তার সম্পর্ক ও বিয়ের খবর বিভিন্ন সময়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

তবে এবার সব আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তার একটি রসিক স্ট্যাটাস। আর্জেন্টিনা শিরোপা জিতলে সত্যিই কি আবার বিয়ের পিঁড়িতে বসবেন পরীমণি, নাকি এটি ছিল শুধুই ফুটবল উন্মাদনায় দেওয়া একটি মজার মন্তব্য—সেই প্রশ্নের উত্তর সময়ই দেবে। আপাতত সামাজিক মাধ্যমে নেটিজেনদের ভাষায়, ‘সব দোষ হ্যারি কেনের!’

Link copied!