× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৭:২১ পিএম

অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করলেন কারিনা

রূপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৭:২১ পিএম

কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

বলিউডে পায়ের নীচে শক্ত জমি পাওয়া কঠিন। সেখানে দর্শক যেমন অভিনেতাকে আপন করে নিতে পারেন। তেমনই, এক ঝটকায় কাউকে দূরে সরিয়ে দিতেও সময় লাগে না। সম্প্রতি বলিউডে অভিনয় জীবনের ২৫ বছর পূর্ণ করলেন কারিনা কাপুর খান। সেই প্রসঙ্গেই নিজের উপলব্ধি ভাগ করে নিয়েছেন কারিনা।

২৫ বছরের মাইলফলককে সহজ ভাবে দেখতে নারাজ কারিনা। অভিনেত্রী জানিয়েছেন, আজও ফ্লোরে গিয়ে দাঁড়ালে তার মনের মধ্যে প্রথম দিনের অভিজ্ঞতা ফিরে আসে।

কারিনা বলেন, এখনও মনে হয় যেন গতকালই জীবনের প্রথম শট দিলাম। ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য এখনও আমার মধ্যে সেই একই রকম লোভ কাজ করে। একই রকম স্ফূর্তি এবং প্রয়োজনীয়তা অনুভব করি।

কারিনা কাপুর। ছবি: সংগৃহীত

তবে, বলিউডে চিরকাল জায়গা পাকা থাকে না বলেই মনে করেন কারিনা। তার মতে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতেও হবে। কারিনার কথায়, ১০ বছর টিকে গেলে পরের ভাবনা। প্রাসঙ্গিক থাকার জন্য নিজেকেও বদলানোর প্রয়োজন। কিন্তু পুরুষশাসিত এই ইন্ডাস্ট্রিতে সেটা সত্যিই কঠিন।

দীর্ঘ ২৫ বছরে কারিনা বহু ‘সুপারস্টারের’ সঙ্গে অভিনয় করেছেন। সাফল্য পেয়েছেন। তবে কারিনা মনে করেন, এরই পাশাপাশি তিনি এমন বহু সিনেমাও করেছেন, যেখানে তার ‘অভিনেত্রী’ সত্তাও ফুটে উঠেছে। কারিনার কথায়, প্রতি পাঁচ বছর অন্তর আমি নিজের কাজের বিশ্লেষণ করি। তার পর মনে হয়, এবার আমার নতুন কিছু করা উচিত।

২০০০ সালে জেপি দত্ত পরিচালিত ‘রিফিউজি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন কারিনা। তার পর তার অভিনীত একাধিক সিনেমা সফল হয়েছে। সম্প্রতি ‘দ্য বাকিংহাম মার্ডার্স’ সিনেমাতে কারিনার অভিনয় দর্শকের প্রশংসা কুড়িয়েছে।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!