× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৫:২১ পিএম

১ নভেম্বর বাচসাস নির্বাচন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০৫:২১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন ১ নভেম্বর। বাচসাস’র প্রধান নির্বাচন কমিশনার আলিমুজ্জামান এ তথ্য এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নির্বাহী কমিটি ও বাচসাস সদস্যদের মতামতের ভিত্তিতে বেশ কয়েকবার নির্বাচনের তারিখ পরিবর্তনের পর ১ নভেম্বর তারিখ চূড়ান্ত হয়। গঠিত নির্বাচন কমিশন তফসিল অনুযায়ী খসড়া বাছাই ও চূড়ান্তকরণ শেষে, নির্বাচন অনুষ্ঠানের কার্যাদি সম্পন্ন করা হয়েছে।

বাচসাসের এবারের নির্বাচন কমিশনার হিসেবে আরও রয়েছেন আমিনুল ইসলাম রাজু, এরফানুল হক নাহিদ, হাফিজুর রহমান সুরুজ ও আবুল হোসেন মজুমদার। ১ নভেম্বর দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ নির্বাচন জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে।

রূপালী বাংলাদেশ/রুআ

Link copied!