× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০২:০৮ এএম

আইসিইউতে পরিচালক সি বি জামান

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৪, ০২:০৮ এএম

চলচ্চিত্র পরিচালক সি বি জামান

চলচ্চিত্র পরিচালক সি বি জামান

চলচ্চিত্র পরিচালক সি বি জামান গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে সেখানে তাকে আইসিইউতে রাখা হয়েছে। বিষয়টি দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন তার একমাত্র ছেলে সি এফ জামান।

তিনি বলেন, সকাল পৌনে এগারোটার দিকে আব্বু বাথরুমে গিয়ে পড়ে যান। পরে তাকে ধরাধরি করে বের করে আনা হয়। কিন্তু এর পরপরই তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়ে। তিনটার দিকে আব্বুকে মহাখালীর ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তি করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি স্ট্রোক করেছেন। সব পরীক্ষা নিরীক্ষা চলছে রিপোর্ট পাওয়া গেলে বলা যাবে তার অবস্থা।

এবারই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার স্ট্রোক ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ এই কিংবদন্তি পরিচালক। সর্বশেষ গত বছরের এপ্রিলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

আড়াই দশকের ক্যারিয়ারে ‘ঝড়ের পাখি’, ‘উজান ভাটি’, ‘পুরস্কার’সহ বেশ কয়েকটি প্রশংসিত সিনেমা নির্মাণ করেছেন পরিচালক সি বি জামান।

রূপালী বাংলাদেশ

Link copied!