বলিউড অভিনেতা রণবীর সিং সম্প্রতি হুমকির মুখে পড়েছেন।
মুম্বাই পুলিশ জানিয়েছে, তার হোয়াটসঅ্যাপে অজ্ঞাতপরিচয় থেকে একটি ভয়েস নোট আসে, যাতে শুধু হত্যা হুমকি নয়; মোটা অঙ্কের অর্থের দাবি করা হয়।
এই খবর প্রকাশ্যে আসার পর রণবীর-দীপিকা পাড়ুকোনের বাসভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভিআইপি নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে ছয়জন সশস্ত্র দেহরক্ষী নিয়োগ করা হয়েছে।
তবে আবাসন কর্তৃপক্ষ অভিযোগ করেছে, অনুমতি ছাড়াই দেহরক্ষীরা লবি, জিম ও শিশুদের খেলার এলাকায় আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছেন, যা প্রতিবেশীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে, তবে বিস্তারিত প্রকাশ করা হয়নি। শোনা যাচ্ছে, সম্প্রতি রণবীরের মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধুরন্ধর’-এর চরিত্রের কারণে হুমকির সম্ভাবনা দেখা দিয়েছে।
এ ঘটনায় রণবীর-দীপিকা নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং আশপাশের এলাকাতেও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।


