× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৩:৩৩ পিএম

শেষ হলো ‘সঙ্গী’ ছবির শুটিং

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৩:৩৩ পিএম

সঙ্গী ছবির দৃশ্যে বীর ও হাবিবা। ছবি- সংগৃহীত

সঙ্গী ছবির দৃশ্যে বীর ও হাবিবা। ছবি- সংগৃহীত

প্রযোজনা প্রতিষ্ঠান রুটস্ -এর ব্যানারে চলচ্চিত্র ‘সঙ্গী’র শুটিং শেষ হল। ছবিটি পরিচালনা করছেন বড়ুয়া মনোজিত ধীমন। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন প্রযোজক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন সাব্বির আহমেদ শ্রাবণ।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এ ছবির গল্পে দেখা যাবে একটা ছেলে কিভাবে মাস্তান হয় । এই ছেলেটির প্রেম, মুক্তি এবং পারিবারিক বন্ধনসহ ন্যায়ের পক্ষে দৃঢ়চেতা দুর্নীতি, মাদক সিন্ডিকেট ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বলা হয়েছে।

চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বীর, উম্মে হাবিবা ও কানিজ ফাতেমা সূচি, বড়ৃয়া মনোজিত ধীমন, স্বর্ণা বিশ্বাস, সুমন শাহ প্রমুখ।

পরিচালক ও অভিনেতা বড়ুয়া মনোজিত ধীমন বলেন, ‘এই ছবিতে আমাকে দর্শক অনেক রূপে দেখতে পারবে। ছবির গল্পটাও দারুণ। ঢাকার বিভিন্ন মনোরম শুটিং স্পটে এর গান ও দৃশ্যের শুটিং করেছি। সব মিলিয়ে চমৎকার একটি কাজ হয়েছে। খুবই আশাবাদী ছবিটি নিয়ে। কারণ দর্শক এক ছবিতে সব রকমের দৃশ্য পাবেন। রোমান্টিক ও অ্যাকশনও থাকবে।

সঙ্গী সিনেমা প্রসঙ্গে পরিচালক জানান, ‘আমরা এরই মধ্যে সিনেমার কাজ শেষ করেছি। এখন কিছু সাউন্ড ও কালার কারেকশনের কাজ বাকি রয়েছে। আমরা শুটিংয়ের ফাঁকে এডিটিংয়ের কাজ এগিয়ে রেখেছিলাম। যে কারণে আশা করছি খুব তাড়াতাড়ি আমরা ছবিটি সেন্সর বোর্ডে জমা দিতে পারব।

সিনেমাটি আগামী বছরের জানুয়ারি মাসের শেষ সপ্তাহে প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!