× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:১৭ পিএম

জন্মদিন মানেই জীবন থেকে একটি বছর কমে যাওয়া

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০২:১৭ পিএম

অভিনেতা রাশেদ সীমান্ত। ছবি : সংগৃহীত

অভিনেতা রাশেদ সীমান্ত। ছবি : সংগৃহীত

আজ ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসে জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্তর জন্মদিন। ২০১৮ সালে ‘যেই লাউ সেই কদু’ নাটকের মাধ্যমে তার যাত্রা শুরু। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। এই অল্প সময়ের মধ্যে শতাধিক নাটকে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। হয়ে উঠেছেন জনপ্রিয় একজন। আঞ্চলিক অভিনয়ে এক স্বতন্ত্রধারায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। 

অর্জন করেছেন দেশি ও আন্তর্জাতিক অনেক পুরস্কার। তার অভিনীত ‘হাবুর স্কলারশিপ’ নাটকটি বাংলাদেশের একমাত্র ধারাবাহিক নাটক যা বাংলাদেশের বাইরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, মালয়েশিয়া শুটিং হয়েছে। প্রায় প্রতিটি চ্যানেলে তার এই নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে।

বেশিরভাগ সময়ই নাটকের শুটিং নিয়ে ব্যস্ত থাকেন রাশেদ সীমান্ত। বর্তমানে বৈশাখী টিভিতে প্রচার হচ্ছে রাশেদ সীমান্ত অভিনীত দীর্ঘ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ এবং আরটিভিতে ‘ঘুরিতেছে পাংখা’। হাবুর স্কলারশিপ নাটকে তিনি ‘হাবু’ এবং ঘুরিতেছে পাংখা নাটকে তিনি ‘পাংখা’ চরিত্রে অভিনয় করছেন।

নিজের জন্মদিন নিয়ে রাশেদ সীমান্ত বলেন, ‘জন্মদিন আমি কখনো বিশেষভাবে পালন করি না। এই দিনটি পরিবারের সঙ্গে কাটাতেই সবচাইতে স্বাচ্ছন্দ্যবোধ করি। জন্মদিন মানেই আমার কাছে জীবন থেকে আরেকটি বছর কমে যাওয়া এবং মৃত্যুর দিকে আর একটু বেশি এগিয়ে যাওয়া। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সুন্দর ভাবে আরো একটি বছর অতিক্রম করলাম এবং যতদিন বেঁচে আছি যেন সুস্থ থাকি, মানবকল্যাণে নিজেকে কাজে লাগাতে পারি। সকলের কাছে আমি এবং আমার পরিবারের জন্য দোয়া চাই।’

উল্লেখ্য, ১৯৮৮ সালের ২১শে ফেব্রুয়ারি গুলশান আজাদ মসজিদের কোয়ার্টারে জন্মগ্রহণ করেন রাশেদ সীমান্ত।

Link copied!