ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গানে গানে ঈদ মাতাবে আঁখি আলমগীর ও তাসনিম আনিকা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৮, ২০২৬, ০১:১৮ পিএম
আঁখি আলমগীর ও তাসনিম আনিকা। ছবি : সংগৃহীত

বৈশাখী টেলিভিশনের ঈদ আয়োজনে গানে গানে ঈদ মাতাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর ও তাসনিম আনিকা। ঈদের ৭দিন সকাল ১১.০০ টায় প্রচার হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানে গানে ঈদ আনন্দ’। 

লিটু সোলায়মানের প্রযোজনায় এ অনুষ্ঠানে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, তাসনিম আনিকা ছাড়াও আরো অংশ নেবেন সাব্বির, লুইপা, আশিক, কানিজ খন্দকার মিতু, নিশি শ্রাবনী, রাজীব, আতিয়া আনিসা, লিটা সরকার, কামরুজ্জামান রাব্বী ও ইসরাত জাহান জুঁই।

ঈদের দিন পারফর্ম করবেন আঁখি আলমগীর এবং ৪র্থ দিন তাসনিম আনিকা।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আইনুন পুতুল, তাসনুভা মোহনা, তমা রশিদ ও আসিন জাহান।

আঁখি বলেন, বৈশাখী আমার পরিবার। ঈদ আয়োজনে অংশ নিতে পেরে খুব ভালো লাগছে। দর্শকদের কাছে আমার গান ভালো লাগবে বলে বিশ্বাস করি। তাদের ভালো লাগলেই আমি খুশি।

আনিকা বলেন, বৈশাখী টেলিভিশনে এই প্রথম পারফর্ম করছি আমি। ভালো করার চেষ্টা করেছি, কতটা পেরেছি তা দর্শরাই ভালো বলতে পারবেন। তবে আমি আমার দিক থেকে কোনো কমতি রাখিনি।’