× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:৫৩ এএম

বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ১০:৫৩ এএম

বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক। ছবি : সংগৃহীত

বিরল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক। ছবি : সংগৃহীত

ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক দীর্ঘদিন ধরে শ্রবণজনিত জটিলতায় ভুগছেন। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েক মাস ধরে নিজেকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন এই সংগীত তারকা। তবে সম্প্রতি ভারত সরকার তাকে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘পদ্মভূষণ’-এ ভূষিত করার পর তাঁর শারীরিক অবস্থার বিষয়টি আবারও আলোচনায় উঠে এসেছে।

এনডিটিভিকে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অলকা ইয়াগনিক তাঁর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। তিনি জানান, শ্রবণশক্তির সেই সমস্যা থেকে তিনি এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। তবে বিরল এই রোগের সঙ্গে লড়াই করার পাশাপাশি মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় পুরস্কারের জন্য ভারত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

২০২৪ সালের জুন মাসে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে অলকা তাঁর এই বিরল রোগের কথা প্রথম ভক্তদের জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, কয়েক মাস আগে একটি ফ্লাইট থেকে নামার পর হঠাৎ করেই লক্ষ্য করেন যে, তিনি কানে কিছুই শুনতে পাচ্ছেন না। পরবর্তীতে চিকিৎসকরা নিশ্চিত করেন যে, একটি বিরল ভাইরাস তাঁর স্নায়ুকে আক্রমণ করেছে। যার ফলে তিনি ‘সেন্সরি নিউরাল হিয়ারিং লস’ বা শ্রবণশক্তি হ্রাসের শিকার হয়েছেন।

হঠাৎ ঘটে যাওয়া এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অলকা ইয়াগনিকের জীবন ও ক্যারিয়ারে বড় ধাক্কা হয়ে আসে। সেই সময় তিনি তাঁর অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া প্রার্থনা করে লিখেছিলেন, “এই বিশাল ধাক্কাটি আমার অজান্তেই শরীরে বাসা বেঁধেছে। আমি বর্তমানে এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন।”

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন ৯০ দশকের অসংখ্য কালজয়ী গানের এই কারিগর। বর্তমানে তিনি জনসমক্ষে কম আসলেও ভক্তরা তাঁর দ্রুত আরোগ্য কামনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব রয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!