× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:১৫ এএম

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০১:১৫ এএম

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়ের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ঘটে চলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না; তবে যেগুলো মানবসভ্যতার গতিপথে প্রভাব ফেলে, সেগুলো ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে।

ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।

আজ রোববার (৪ জানুয়ারি) এক নজরে দেখে নেওয়া যাক-ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

ঘটনাবলি:

৪৬ খ্রীস্টপূর্বাব্দ – টিটাস ল্যাবিয়েনাস রক্তক্ষয়ী রুসপিনার যুদ্ধ এ জুলিয়াস সিজারকে পরাজিত করেন।
৮৭১ - রীডিং এর যুদ্ধ এ - ওয়েসেক্সের এথেলরেড দিনেমার বাহিনীর হাতে পরাজিত হন।
১০৬৬ - হেস্টিংসের যুদ্ধ
১৪৯৩ - ক্রিস্টোফার কলম্বাস নবআবিস্কৃত আমেরিকা এলাকা ত্যাগ করে তার প্রথম সফরের সমাপ্তি ঘটান।
১৬৪২ - ব্রিটেনের গৃহযুদ্ধে রাজা প্রথম চার্লস কর্তৃক সংসদ আক্রমণ।
১৭৬২ - ইংল্যান্ড স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৭৭৭ - আমেরিকান বাহিনী জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে প্রিন্সটনে ব্রিটিশ বাহিনীকে পরাজিত করে।
১৮৪৭ - স্যামুয়েল কল্ট মার্কিন সরকারের কাছে প্রথম রিভলবার বিক্রি করেন।
১৮৬১ - মাইকেল মধুসূদন দত্ত কর্তৃক রচিত মেঘনাদবধ কাব্য মহাকাব্য প্রকাশিত হয়।
১৮৭৭ - বিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসন ফোনোগ্রাফ আবিষ্কার করেছিলেন।
১৮৮৫ - প্রথম অ্যাপেনডিসাইটিস অপারেশন হয়।
১৯০৬ - কলকাতায় প্রিন্স অব ওয়েলস ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রচন্ড ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে মধ্য আমেরিকার নিকারাগুয়ার মেনাগুয়া নগর ২২ হাজার অদিবাসীসহ বিনষ্ট হয়।
১৯২৭ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবী উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়।
১৯৩৪ - ডেনমার্কে প্রথম সবাক চলচ্চিত প্রদর্শিত হয়।
১৯৪৭ - দিনাজপুরে কৃষক মিছিলে গুলি চালালে সাঁওতাল শিবরাম ও কৃষক ছমির উদ্দিন নিহত হন।
১৯৪৮ - পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
১৯৪৮ - সাবেক বার্মা বর্তমানের মিয়ানমার ইংরেজ শাসনের কবল থেকে স্বাধীনতা অর্জন করে।
১৯৫১ - কোরিয়ার যুদ্ধে চীন এবং উত্তর কোরিয়ার যৌথ বাহিনী সিওল দখল করে।
১৯৬০ - নোবেলজয়ী ফরাসি কথাসাহিত্যিক আলবেয়ার কাম্যু দুর্ঘটনায় নিহত হন।
১৯৭১ - জাতীয় মুজাহিদ সংঘ পূর্ব ও পশ্চিম পাকিস্তানের পৃথকীকরণ ও পূর্ব পাকিস্তানের স্বাধীনতার প্রয়োজনীয়তা উল্লেখ করে একটি পুস্তিকা প্রকাশ করে।
১৯৭২ - বিমান বাংলাদেশ এয়ার লাইন্স এর আনুষ্ঠানিক গোড়াপত্তন।
১৯৯০ - বাংলাদেশে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয়।
১৯৯৯ - ইউরোপীয় ইউনিয়নের পুঁজি বাজারে অভিন্ন মুদ্রা হিসেবে ইউরোর আর্বিভাব ঘটে।
২০০৪ - মঙ্গল গ্রহে নাসা প্রেরিত স্পিরিটের অবতরণ।
২০১০ - কেপলার-৪ নামের ১৬৩১ আলোকবর্ষ দূরের নক্ষত্র আবিষ্কার।

জন্ম:

১০৭৭ - চীনের সম্রাট ঝেজংয়ের।
১৬৪৩ - আইজ্যাক নিউটন, ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিদ, দার্শনিক ও উদ্ভাবক।
১৭৮৫ - ইয়াকপ গ্রিম, জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা।
১৮০৯ - অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক লুই ব্রেইল।
১৮১৩ - শর্টহ্যান্ড লেখন পদ্ধতির উদ্ভাবক স্যার আইজ্যাক পিটম্যান।
১৯০৪ - শিবপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী। 
১৯২৫ - প্রদীপ কুমার, ভারতীয় বাঙালি অভিনেতা।
১৯৩১ - নিরূপা রায়, ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। 
১৯৪০ - কাও শিংচিয়েন, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী চৈনিক ঔপন্যাসিক, নাট্যকার, অনুবাদক ও সাহিত্য সমালোচক।
১৯৫০ - খোন্দকার আশরাফ হোসেন, বাংলাদেশি কবি এবং সাহিত্য সমালোচক।
১৯৬৫ - গি ফোর্জে, আশির দশক ও নব্বইয়ের দশকের ফরাসি টেনিস খেলোয়াড়।
১৯৬৬ - ফাহমিদা নবী, বাংলাদেশি সঙ্গীতশিল্পী।
২০০২ - তুনিশা শর্মা, ভারতীয় অভিনেত্রী। 

মৃত্যু:

১২৪৮ - পর্তুগালের রাজা দ্বিতীয় স্যাংচোর।
১৯৩১ - রাজনীতিবিদ ও খেলাফত আন্দোলনের নেতা মাওলানা মোহাম্মদ আলী।
১৯৪১ - নোবেল বিজয়ী ফরাসী দার্শনিক অঁরি বেগসঁ।
১৯৬০ - এ্যালবার্ট কাম্যু, একজন নোবেল পুরস্কার বিজয়ী আলজেরীয় সাহিত্যিক। 
১৯৬১ - এর‌উইন শ্রোডিঙ্গার, একজন অস্ট্রীয় পদার্থবিদ।
১৯৬৫ - কবি ও সমালোচক টি এস এলিয়ট । 
১৯৮৩ - সাগর সেন, প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী। 
১৯৯৪ - রাহুল দেব বর্মন, প্রখ্যাত ভারতীয় সংগীত পরিচালক।
১৯৯৭ - আখতারুজ্জামান ইলিয়াস, বাংলাদেশী কথাসাহিত্যিক।
২০২৫ - জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান।

ছুটি ও অন্যান্য:

বিশ্ব ব্রেইল দিবস
স্বাধীনতা দিবস : মায়ানমার (১৯৪৮)।
শহীদদের স্মরণে দিবস (কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র)।
উইনুকান মুকি (ওকিনাওয়া দ্বীপ, জাপান)।

রূপালী বাংলাদেশ

Link copied!