× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফিচার ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৮:০০ এএম

কী ঘটেছিল ইতিহাসের আজকের এই দিনে

ফিচার ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৮:০০ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারো জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা বর্তমান, আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়ের ধারাবাহিকতায় প্রতিনিয়ত ঘটে চলে নানা গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। তবে যেগুলো মানবসভ্যতার গতিপথে প্রভাব ফেলে, সেগুলো ইতিহাসে চিহ্নিত হয়ে থাকে।

ইতিহাস আমাদের পথ দেখায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলাই ইতিহাসচর্চার মূল উদ্দেশ্য। সে জন্যই অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা জরুরি।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি), একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম ও মৃত্যুসহ গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

ঘটনাবলি :

১৮৩৮- হাতে কলমে টেলিগ্রাফের কার্যকারিতা প্রদর্শন করেন স্যামুয়েল মোর্স।
১৯৫০- ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়।
১৯৭২- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরীকে ফিরিয়ে দেয়।
১৯৯৬- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষার ঝড়ে ১৫৪ জন নিহত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিনশ কোটি ডলার।
২০০১- জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা।
২০২০- ২০০ বছর পর আমেরিকার কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে (মার্কিন পার্লামেন্ট) ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা হামলা চালায়। যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিস্টোরিকাল সোসাইটির তথ্য অনুযায়ী, ১৮১২ সালের যুদ্ধের পর এই প্রথম যুক্তরাষ্ট্রের ক্যাপিটলে এই ধরনের আগ্রাসন হলো। ১৮১৪ সালে ওয়াশিংটনে অভিযান চালানের সময় ব্রিটিশ বাহিনী নির্মাণাধীন ক্যাপিটল ভবনে আগুন জালিয়ে দেয়। প্রায় ২০০ বছর পর এ হামলা হয়।

জন্ম :

১৩৬৭- ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড।
১৩৮৪- এডমুন্ড হল্যান্ড ইংরেজ সাহিত্যিক।
১৪১২- জোন অব আর্ক, পরাধীন ফ্রান্সের মুক্তিদাত্রী বীরকন্যা। 
১৭০৬- বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্কিন লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, ও কূটনীতিবিদ। 
১৮৫১- অম্বিকাচরণ মজুমদার, বাঙালি রাজনীতিবিদ,আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।
১৯১৩- লরেট্টা ইয়াং, মার্কিন অভিনেত্রী।
১৯২৮- বিজয় তেন্ডুলকর, ভারতীয় প্রাবন্ধিক, নাট্যকার,রাজনৈতিক সাংবাদিক এবং সামাজিক ভাষ্যকার। 
১৯৩১- গ্রেইম হোল, অস্ট্রেলীয় আন্তর্জাতিক ক্রিকেটার।
১৯৩৬- বশীর আল-হেলাল, একজন বাংলাদেশি লেখক, কথা সাহিত্যিক এবং ঔপন্যাসিক।
১৯৫৪- অ্যান্টনি মিনজেলা, ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক, নাট্যকার ও চিত্রনাট্যকার। 
১৯৫৫- রোয়ান অ্যাটকিনসন, ব্রিটিশ লেখক, অভিনেতা এবং কৌতুকাভিনেতা।
১৯৫৯- কপিল দেব, ভারতীয় ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার।
১৯৬৭- এ. আর. রহমান, একজন ভারতীয় তামিল প্রবল জনপ্রিয় সঙ্গীত পরিচালক।
১৯৮২- এডি রেডমেইন, ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা।
১৯৮৬- ইরিনা শায়ক, রুশ মডেল এবং অভিনেত্রী।

মৃত্যু :

১৮৫২- লুই ব্রেইল, অন্ধদের শিক্ষা পদ্ধতির প্রবর্তক।
১৮৮৪- গ্রেগর ইয়োহান মেন্ডেল,অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।
১৯১৮- গেয়র্গ কান্টর, একজন জার্মান গণিতবিদ ও দার্শনিক।
১৯১৯- থিওডোর রুজ্‌ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি।
১৯৬০- নিমা ইউশিজ ইরানি কবি।
১৯৭১- প্রতুল চন্দ্র সরকার পি সি সরকার নামে সুপরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর। 
১৯৮০- দিলীপকুমার রায়, বাঙালি সংগীতজ্ঞ, সংগীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক। 
১৯৮৯- সৎবন্ত সিংহ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির দেহরক্ষী, হত্যাকারী।
২০০৪- সুমিতা দেবী, বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী।

ছুটি ও অন্যান্য :

বাংলাদেশ কৃষি শুমারি দিবস।
জাতীয় প্রযুক্তি দিবস।

রূপালী বাংলাদেশ

Link copied!