প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।
তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।
জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।
কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—
মেষ রাশি
আজ আয় মন্দ হবে না মেষ রাশির জাতকদের। প্রতিবেশীর থেকে কোনো উপকার পেতে পারেন। আগের আটকে থাকা টাকা আজ পেয়ে যেতে পারেন। মায়ের শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। দাম্পত্যে মতভেদ বাড়বে। কমিশনভিত্তিক কাজে আয় বাড়তে পারে।
বৃষ রাশি
বিবেচনাহীন লগ্নিতে অর্থ ব্যয় হতে পারে বৃষ রাশির জাতকদের। কিছু পেতে আজ হঠাৎ বাধা আসতে পারে। কর্মক্ষেত্রে আপনার দায়িত্বের পরিধি বাড়বে। ঘরবাড়ি-সংক্রান্ত আইনি জটিলতা বাড়বে। উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে পারে।
মিথুন রাশি
আজ কর্মক্ষেত্রে অপবাদের শিকার হতে পারেন মিথুন রাশির জাতকরা। এ মুহূর্তে চাকরি না বদলানোই ভালো। ব্যবসায়ীরা উপার্জনের নতুন পথ পেতে পারেন। দাম্পত্যে সুসম্পর্ক বজায় থাকবে। প্রয়োজনের অতিরিক্ত খরচের সম্ভাবনা রয়েছে।
কর্কট রাশি
শিল্পীরা প্রতিভার স্বীকৃতি ও সম্মান লাভ করবেন। অচেনা ব্যক্তির সাহায্য পেতে পারেন। দ্বিধা ত্যাগ করলে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবেন। সচেতন থাকুন, না হলে প্রতারিত হওয়ার শঙ্কা রয়েছে। কর্মসূত্রে বিদেশযাত্রা বা বদলি হতে পারে।
সিংহ রাশি
আজ আগুন থেকে বিপদ আছে সিংহ রাশির জাতকদের। নতুন বাড়ি নির্মাণের সুযোগ আসতে পারে। অপ্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্য পাওয়ার আশা কম। দাম্পত্যে মতপার্থক্য হতে পারে। ভ্রমণ গিয়ে বিপদে পড়তে পারেন।
কন্যা রাশি
আইনি সমস্যার সহজ সমাধান হতে পারে। জনকল্যাণ বা সেবামূলক কাজে অর্থ ব্যয় হতে পারে। সংক্রামক রোগের প্রবণতা বাড়তে পারে। বড় ভাইয়ের ক্ষতি হতে পারে। ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। ব্যবসায় ক্রেতার সঙ্গে সমস্যায় জড়াতে পারেন। দূরে কোথাও চাকরি পেতে পারেন।
তুলা রাশি
আইনি কাজকর্মের সঙ্গে যুক্ত ব্যক্তিরা আজ আর্থিক সুবিধা লাভ করবেন। অর্থ উপার্জন বাড়বে। কিডনির অসুখে সমস্যা বাড়তে পারে। চাকরিসূত্রে অন্য কোথাও যাওয়ার সম্ভাবনা আছে। বিচক্ষণতার সঙ্গে সঠিক আর্থিক পরিকল্পনা গ্রহণ করতে হবে।
বৃশ্চিক রাশি
ব্যবসায় নতুন কোনো উদ্যোগ বা বিনিয়োগের জন্য আজকের দিনটি শুভ। ভাইয়ের সঙ্গে গোলমাল হতে পারে। পারিপার্শ্বিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখুন। ছোটখাটো বাণিজ্যিক ভ্রমণ হতে পারে। দুধ ও সুগন্ধি তেলের মতো তরলের ব্যবসায় লাভ হবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের ফল পেতে পারেন।
ধনু রাশি
পুরোনো অসুখ ফিরে আসতে পারে। অংশীদারি ব্যবসা আজ লাভজনক হবে। অপ্রাসঙ্গিক খরচ বাড়তে পারে। চাকরির প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার যোগ রয়েছে। উত্তরাধিকারসূত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে। চিকিৎসা-সংক্রান্ত খরচ বাড়বে।
মকর রাশি
ব্যবসায় হঠকারিতায় নেওয়া কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে। আজ আগুন থেকে সতর্ক থাকুন মকর রাশির জাতকরা। যানবাহনে যান্ত্রিক ত্রুটির আশঙ্কা রয়েছে। দাম্পত্য জীবনে অশান্তি চরমে উঠবে। কোনো কারণে ঋণ নিতে হতে পারে।
কুম্ভ রাশি
জলবাহিত বা সংক্রামক রোগে সমস্যায় পড়তে পারেন কুম্ভ রাশির জাতকরা। চিকিৎসা বিভ্রাট হওয়ার আশঙ্কা রয়েছে। সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। নতুন সম্পর্কে জড়াতে পারেন। ঋণ নেওয়া থেকে আজ বিরত থাকুন।
মীন রাশি
আজ শত্রুতার কারণে আইনি সমস্যার মুখে পড়তে পারেন। ব্যবসায় মুনাফা ভালো হবে। মানসিক উদ্বেগ বাড়তে পারে। সরকারি চাকরি পাওয়ার আশা আছে। পুরোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। গুরুজনের স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন