× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৪২ এএম

বুধবার কী আছে ভাগ্যে, জেনে নিন রাশিফলে

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০৮:৪২ এএম

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ছবি : রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

প্রতিটি ভোর আমাদের সামনে নিয়ে আসে একটি শূন্য পৃষ্ঠা। এই পৃষ্ঠায় কী লেখা হবে, তা হয়তো আমাদের সিদ্ধান্ত, পরিশ্রম ও আশার ওপর নির্ভর করে।

তবে অনেক সময় কিছু অদৃশ্য শক্তি, কিছু জ্যোতির্বৈজ্ঞানিক প্রভাব, আমাদের জীবনের গতিপথকে নীরবে প্রভাবিত করে। সেই শক্তিকে ধরতেই আমরা ফিরে যাই রাশিচক্রের অভিমুখে।

জ্যোতিষশাস্ত্রের এই গুরুত্বপূর্ণ শাখাটি আমাদের জানাতে পারে আজকের দিনটি কেমন কাটতে পারে, কোন কাজগুলো শুভ, কোন পথে সাময়িক বিরতি নেওয়াই ভালো। অনেকেই আছেন, যারা দিনের শুরুতেই রাশিচক্র অনুযায়ী ভাগ্যের গতিপথ বুঝে নিতে চান।

কারণ, রাশিফল আমাদের জানিয়ে দিতে পারে সামগ্রিকভাবে দিনের সম্ভাব্য চিত্র সতর্কতা, সাফল্য, সুযোগ আর চ্যালেঞ্জ। আজ বুধবার, ৭ জানুয়ারি ২০২৬। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আজকের দিনে ১২ রাশির জন্য কী বার্তা রয়েছে, তা সংক্ষেপে তুলে ধরা হলো—

মেষ রাশি

আজ আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে মেষ রাশির জাতকদের। কৃষিজ দ্রব্যে ব্যবসায় ভালো মুনাফা আসবে। কর্মক্ষেত্রে প্রত্যাশিত পদোন্নতি পেতে পারেন। সেবামূলক কাজে খরচ বাড়বে। পুরোনো বন্ধুত্বের সম্পর্ক আরও গাঢ় হবে। উচ্চশিক্ষায় সঠিক দিশা পেতে পারেন।

বৃষ রাশি

বৃষ রাশির জাতকদের ন্যায্য প্রাপ্তিতে দেরি হতে পারে। দাহ্য বস্তুর ব্যবসা লাভজনক হবে। বিবেচনাহীন লগ্নিতে অর্থ ব্যয় হতে পারে। কর্মক্ষেত্রের দায়িত্বের পরিধি বাড়বে। শিক্ষকতা ও গবেষণার কাজের সঙ্গে পেশাগতভাবে যুক্ত ব্যক্তিদের উন্নতি আশা করা যায়।

মিথুন রাশি

আজ তরল দ্রব্যের ব্যবসা লাভজনক হবে। চিকিৎসার কারণে আজ অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে। নতুন কোনো পরিকল্পনা করে ব্যবসার হাল ফেরাতে সচেষ্ট হবেন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকবে। নির্ভরযোগ্য স্থানে কাজের সুযোগ পেতে পারেন। যৌথ বা অংশীদারি ব্যবসায় লাভ হবে।

কর্কট রাশি

ঠান্ডা লাগা ও চর্মরোগের প্রকোপ বাড়তে পারে। ভ্রমণের অভিজ্ঞতা সুখকর হবে না। হঠকারিতায় আজ কোনো সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে পারেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সঙ্গে বিবাদ এড়িয়ে চলুন। বাবার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়বে। অহেতুক খরচ বাড়তে পারে।

সিংহ রাশি

অযথা মন্তব্য করে শত্রুতা বাড়তে পারে। ব্যবসায় নতুন লগ্নি আসবে। অর্থাগম ভালো হবে। ভুল লোকের প্ররোচনায় পা দিলে সমস্যায় পড়তে পারেন। বিয়ের কথা পাকা হতে পারে। যৌথ উদ্যোগ বা অংশীদারি ব্যবসা আজ শুরু না করাই ভালো।

কন্যা রাশি

আজ অসম্ভবকে সম্ভব করার অক্লান্ত প্রয়াস চালিয়ে যাবেন কন্যা রাশির জাতকরা। উচ্চ রক্তচাপের সমস্যায় বেগ পেতে হবে আপনাকে। বাবার স্বাস্থ্য চিন্তার উদ্রেক করবে। আইনি জটিলতা এড়িয়ে চলুন। নিজের বুদ্ধি কাজে লাগিয়ে ব্যবসায় লাভবান হবেন।

তুলা রাশি

অনেকেই আজ তুলা রাশির জাতকদের সঙ্গে শত্রুতা করবে। জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। ব্যবসায়িক চুক্তির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। পুরোনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে। জমি-জায়গাসংক্রান্ত ব্যবসায় আজ লাভের আশা রয়েছে।

বৃশ্চিক রাশি

আজ মায়ের স্বাস্থ্য চিন্তা বাড়াতে পারে। নির্দিষ্ট পরিকল্পনা করে এগোলে কাজে সাফল্য আসবে। প্রিয়জনের কারণে চিন্তা বাড়তে পারে। আচমকা ভ্রাতৃবিরোধ ঝামেলায় ফেলতে পারে। ভালো বেতনের চাকরি পেতে পারেন। কাছের বন্ধুর থেকে আর্থিক সাহায্য পেতে পারেন।

ধনু রাশি

মানসিক উদ্বেগ আজ বাড়তে পারে। ভ্রমণসংক্রান্ত কারণে খরচ বাড়বে। বিরোধীরা আজ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে। সর্দি ও শ্লেষ্মার সমস্যায় আজ কষ্ট পেতে পারেন। ন্যায্য প্রাপ্তিতে হঠাৎ বাধা আসতে পারে। ভাই-বোনের সঙ্গে মতানৈক্য হতে পারে।

মকর রাশি

সঠিক সিদ্ধান্তের অভাব আজ মকর রাশির জাতকদের উন্নতির পথে বাধা হবে। গুরুজনদের স্বাস্থ্যের কারণে আপনার মানসিক উদ্বেগ বাড়বে। সম্পত্তিসংক্রান্ত সমস্যার মীমাংসা হতে পারে। নতুন গাড়ি কেনার যোগ রয়েছে। দাম্পত্যে ভুল বোঝাবুঝি বাড়তে পারে।

কুম্ভ রাশি

সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আজ সতর্কতা অবলম্বন করতে হবে। শত্রুরা ক্ষতির চেষ্টা করলেও সফল হবে না। পাওনা টাকা আজ ফিরে পেতে পারেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন।

মীন রাশি

সামগ্রিক পরিস্থিতি আজ আপনার অনুকূলে থাকবে। সামাজিক ক্ষেত্রে প্রতিপত্তি বাড়বে। আত্মীয়ের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। সন্তানের উন্নতিতে বাধা আসবে। নিজের মনের মতো চাকরি পেতে পারেন। ব্যবসায় সতর্কতার সঙ্গে লগ্নি করা উচিত। পৈতৃক সম্পত্তির বিষয়ে জটিলতা আসতে পারে।

Link copied!