× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রুপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০২:২৭ পিএম

কবিতা: দুঃখনাদ

রুপালী ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০২:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আবির হাসান
দুঃখনাদ

কত রাত জেগে আছি নির্ঘুম, মৌন আঁধারের ব্যথা 
বুকে সয়ে চেয়ে থাকি অসীমারণ্যে—
কিন্তু তুমি আসোনাই এ হিয়ার রূপালী প্রদীপ হয়ে!

পরিশ্রান্ত জবান কোলাহল ভুলে শুধু প্রতীক্ষা করে 
একটি সতেজ প্রেমের!
সাদা প্রজাপতির মতো উথাল-পাতাল 
আবেগ উপচে পড়ে মায়ার জমিনে—
তবুও আজ অগণিত মানুষের মিছিলে 
আমি একলা পথের মুসাফির—
হৃদপোড়া শব্দ দিয়ে নিজেকে চূর্ণ বিচূর্ণ করে
কবিতায় ডুবে থাকি!

কিন্তু আজ কতদিন হৃদয়ের মর্মস্পর্শী শব্দরা 
জীবনানন্দের কবিতাকে স্পর্শ করেছে প্রাণখুলে—
তবুও আমার জীবনে কোনো বনলতা সেন আসে নাই!
 

আরবি/ আরএফ

Link copied!