সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি।
রোববার (১৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার (১৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে রোববার (১৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৫ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশন ব্যতীত) ২ জন এবং রাজশাহী বিভাগে ৩ জন।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৬৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছরে এ পর্যন্ত মোট ৬১৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুয়ী চলতি বছর এখন পর্যন্ত ১ জন ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।
এর আগে, গত বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং রোগটিতে মোট মারা যান ৪১৩ জন।
-20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224-20260112175551.webp)

