ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মৃত্যুহীন দিনে হাসপাতালে ভর্তি ১৪ ডেঙ্গু রোগী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৫:৫৩ পিএম
ছবি- সংগৃহীত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে এই ভাইরাসে কারও মৃত্যু হয়নি।

বুধবার (২৫ ফেব্রুয়ারি)স্বাস্থ্য অধিদপ্তরের হেল্থ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দুই জন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে একজন।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৩৮৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুয়ী,  চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৬৫ জন। এর মধ্যে ৬৩ দশমিক ৯ শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক ১ শতাংশ নারী। এই বছর চার জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য,গত বছর দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং রোগটিতে মোট মারা যান ৪১৩ জন।