× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:২৩ পিএম

সরকারি চাকরি প্রার্থীদের জন্য আসছে বিশাল সুখবর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ০৪:২৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে বর্তমানে মোট শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৬৮ হাজার ২২০টি বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৩ আসনের সরকারি দলের সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

গ্রেডভিত্তিক শূন্যপদের তথ্য

সরকারি হিসাব অনুযায়ী বিভিন্ন গ্রেডে শূন্যপদের মধ্যে ১ম থেকে ৯ম গ্রেডে রয়েছে ৬৮ হাজার ৮৮৪টি পদ। ১০ম থেকে ১২তম গ্রেডে শূন্যপদ ১ লাখ ২৯ হাজার ১৬৬টি।

এ ছাড়া ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১ লাখ ৬৪ হাজার ৭৯৯টি এবং ১৭তম থেকে ২০তম গ্রেডে ১ লাখ ১৫ হাজার ২৩৫টি পদ শূন্য রয়েছে। অনারারি, নির্দিষ্ট বেতনভুক্ত ও চুক্তিভিত্তিকসহ অন্যান্য ক্যাটাগরিতে আরও ৮ হাজার ১৩৬টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়।

নিয়োগের কর্মপরিকল্পনা

প্রতিমন্ত্রী জানান, এসব শূন্যপদ পূরণের জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২ হাজার ৮৭৯টি পদে, ১ বছরের মধ্যে ৪ হাজার ৪৫৯টি পদে এবং ৫ বছরের মধ্যে ৩ হাজার ১১০টি পদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করতে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের শূন্যপদের হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

দুর্নীতি তদন্ত প্রসঙ্গ

প্রতিমন্ত্রী আরও জানান, বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের বিষয়ে দুদকসহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো অনুসন্ধান ও তদন্ত করছে। তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Link copied!