× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চাকরি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১১:১৭ এএম

পুলিশে ‘সার্জেন্ট’ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে

চাকরি ডেস্ক

প্রকাশিত: মার্চ ৬, ২০২৬, ১১:১৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ পুলিশ বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাহিনীটি সার্জেন্ট পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। নারী ও পুরুষউভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। ৮ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

একনজরে বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ পুলিশ

পদের নাম : সার্জেন্ট (নারী ও পুরুষ) 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে।

দক্ষতা : প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালনায় দক্ষ হতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বৈবাহিক অবস্থা : প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে (তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয়) এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে।

শারীরিক যোগ্যতা

পুরুষ : উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি (১.৭২৭২ মিটার)। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩২ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৪ ইঞ্চি।

নারী : উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি (১.৬২৫৬ মিটার)।

বয়সসীমা : ২ এপ্রিল ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৯ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন : জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী দশম গ্রেডে (১৬,০০০-৩৮,৬৪০ টাকা) বেতন ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

রূপালী বাংলাদেশ

Link copied!