নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশে। সংস্থাটি টেকনিক্যাল এক্সপার্ট পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ১১ জুলাই পর্যন্ত। নিয়োগের পর মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ।
পদের নাম : টেকনিক্যাল এক্সপার্ট।
পদসংখ্যা : নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা : শিক্ষা, সমাজবিজ্ঞান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি।
অন্যান্য যোগ্যতা : এনজিও সংস্থায় কাজের দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ৫ বছর।
চাকরির ধরন : ফুলটাইম।
কর্মক্ষেত্র : অফিস।
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা : উল্লেখ নেই।
কর্মস্থল : ঢাকা।
বেতন : ১ লাখ ৮ হাজার ৫৮৯ থেকে ১ লাখ ৩৫ হাজার টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা : কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা, মোবাইল বিল ভাতা এবং ডে-কেয়ার সুবিধা, স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে ভর্তির সুবিধা।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে বিস্তারিত দেখে অনলাইনে আবেদন করতে পারবেন।

