× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:৩২ পিএম

মমতাজের ঢাকা-মানিকগঞ্জের ৪ বাড়ি ও জমি ক্রোক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৩:৩২ পিএম

সাবেক এমপি মমতাজ বেগম। ছবি - সংগৃহীত

সাবেক এমপি মমতাজ বেগম। ছবি - সংগৃহীত

ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি মমতাজ বেগমের স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা ঢাকা-মানিকগঞ্জের বাড়ি ও জমি ক্রোকের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। 

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ক্রোককৃত সম্পত্তিগুলোর মধ্যে রয়েছে: মমতাজ বেগমের নামে থাকা ঢাকার মহাখালীতে পাঁচ কাঠা জমিসহ পাঁচতলা বাড়ি, মানিকগঞ্জ সদরে পাঁচ শতক জমিসহ চারতলা বাড়ি, মানিকগঞ্জ জেলার সিংগাইর ২১ শতক জমিসহ দুইতলা বাড়ি ও ১ হাজার ৩১২ বর্গফুটের দুইতলা বাড়ি, পূর্বাচল নিউটাউনে ৯ কাঠা জমি, মানিকগঞ্জে ১২ শতক জমি ও মানিকগঞ্জ জেলার সিংগাইর থানায় ৪১২ শতক কৃষিজমি।

আবেদনে বলা হয়েছে, মমতাজ বেগম ও তার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের নিমিত্তে অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। মমতাজ বেগমের বিরুদ্ধে অনুসন্ধান চলমান থাকাবস্থায় ব্যাংক হিসাব/অস্থাবর সম্পদ অবরুদ্ধকরণ এবং স্থাবর সম্পদসমূহ  ক্রোক করা একান্ত প্রয়োজন।

রূপালী বাংলাদেশ

Link copied!