× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০২:০১ পিএম

চিন্ময়কে গ্রেপ্তার ইস্যুতে সংঘর্ষ, ৮ আসামি রিমান্ডে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০২:০১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে প্রেরণকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুর মামলায় আট আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১০ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতে রিমান্ড শুনানি হয়। পরে এই রিমান্ড দেন আদালত।

এর আগে, সকালে কড়া নিরাপত্তায় আট আসামিকে আদালতে আনা হয়। পুলিশের পক্ষ থেকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ নভেম্বর সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে প্রেরণকে কেন্দ্র করে আদালত এলাকায় পুলিশের সাথে তার অনুসারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এসব ঘটনায় এখন পর্যন্ত পুলিশ ও নিহতের পরিবারের পক্ষ থেকে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

আরবি/এফআই

Link copied!