× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:২৬ এএম

গভীর রাতেও উত্তাল শাহবাগ, বন্ধ যানবাহন চলাচল

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:২৬ এএম

শাহবাগ মোড়ে হাজার হাজার ছাত্রজনতার বিক্ষোভ। ছবি : সংগৃহীত

শাহবাগ মোড়ে হাজার হাজার ছাত্রজনতার বিক্ষোভ। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে গভীর রাতেও উত্তাল শাহবাগ এলাকা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে জড়ো হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন। ইতোমধ্যে আন্দোলনে যোগ দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ও বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ফলে এতে মধ্যরাতের পর থেকে শাহবাগ এলাকায় যান চলাচল কার্যত রয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্র-জনতা শাহবাগ মোড়ে এসে সমবেত হতে থাকেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে এবং শাহবাগ মোড় পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার কিছু পরে বুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের একটি বড় মিছিল শাহবাগ মোড়ে পৌঁছায়। বুয়েট শিক্ষার্থীরা যোগ দেওয়ার পর আন্দোলনের ব্যাপ্তি ও উত্তেজনা আরও বেড়ে যায়।

বিক্ষোভকারীরা শাহবাগ মোড়ের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। কোথাও কোথাও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে দেখা গেছে। এ সময় ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘আমরা সবাই হাদি হব’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।

আন্দোলনকারীদের অভিযোগ, শরিফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এখনো স্পষ্ট জবাবদিহি নিশ্চিত হয়নি। তারা ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

গভীর রাতেও শাহবাগ এলাকায় বিপুল সংখ্যক মানুষ অবস্থান করতে দেখা গেছে। পরিস্থিতি নজরদারিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যা

রূপালী বাংলাদেশ

Link copied!