× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:০০ পিএম

হাদিকে হত্যার প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৩:০০ পিএম

ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ।  ছবি- সংগৃহীত

ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ। ছবি- সংগৃহীত

জুলাই আন্দোলনের সংগঠক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররমে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে এ কর্মসূচি শুরু হয়।

‘শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার ও লীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার’—এই দাবিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচির শুরুতে সংগঠনটির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

এ সময় তারা বলেন, ‘আমি কে তুমি কে, হাদি হাদি’, ‘আমার সোনার বাংলায়, খুনি লীগের ঠাঁই নাই’, ‘ফ্যাসিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’।

একই সময়ে জুমার নামাজ শেষে খেলাফত মজলিসের ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকেও বায়তুল মোকাররম এলাকায় হাদি হত্যার প্রতিবাদে ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে আলাদা বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভকারীরা হাদি হত্যার ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার পাশাপাশি দায়ীদের গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান। এ সময় বায়তুল মোকাররম ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।

রূপালী বাংলাদেশ

Link copied!