× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:৩০ পিএম

খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়ে বেশ স্থিতিশীল : ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৭:৩০ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত এক মাসের মধ্যে এখন বেশ স্থিতিশীল। আজও তার ছোট একটি প্রসিকিউর অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি চিকিৎসা গ্রহণ করতে পারছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির চেয়ারপারসনের সর্বশেষ স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, করোনারি কেয়ার ইউনিটের আইসিইউ সুবিধা সংবলিত কেবিনে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। অর্থাৎ তিনি সিসিইউতে থাকলেও সেখানে আইসিইউর সব সুবিধা আছে। এটাকে আইসিইউতে আছেন বলা যেতে পারে।

তিনি আরও বলেন, ‘ওনার শারীরিক অবস্থার অবনতি ঘটেনি।’ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ দল এবং পরিবারের পক্ষ থেকে বিএনপি চেয়ারপারসনের জন্য দেশবাসীর দোয়া কামনা করেন ডা. জাহিদ।

রূপালী বাংলাদেশ

Link copied!